প্রথম ওয়ানডে ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন অ্যালেক্স ওয়ার্ফ ও গাজী সোহেল। দ্বিতীয় ওয়ানডেতে আহসান রাজা ও তানভীর আহমেদ অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন। আর তৃতীয় ওয়ানডেতে এই দায়িত্বে অ্যালেক্স ওয়ার্ফের সঙ্গে থাকবেন মাসুদুর রহমান মুকুল।
ওয়ানডে সিরিজে টেলিভিশন আম্পায়ারের দায়িত্বও ভাগাভাগি করে পালন করবেন আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ। প্রথম ও তৃতীয় ম্যাচে টেলিভিশন আম্পায়ার হিসেবে থাকবেন আহসান রাজা, আর দ্বিতীয় ম্যাচে এই দায়িত্ব পালন করবেন অ্যালেক্স ওয়ার্ফ। তিনটি ম্যাচেই চতুর্থ আম্পায়ারের দায়িত্বে রাখা হয়েছে মোর্শেদ আলী খানকে।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই পর্বেও ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন প্রকাশ ভাট। প্রথম টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন গাজী সোহেল ও মোর্শেদ আলী খান।
দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। দ্বিতীয় ম্যাচে তার সঙ্গে থাকবেন তানভীর আহমেদ, আর তৃতীয় ম্যাচে দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল।
টেলিভিশন আম্পায়ার হিসেবেও টি-টোয়েন্টি সিরিজে পালাক্রমে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথম ম্যাচে থাকবেন তানভীর আহমেদ, দ্বিতীয় ম্যাচে মাসুদুর রহমান মুকুল এবং তৃতীয় ম্যাচে গাজী সোহেল। অন্যদিকে চতুর্থ আম্পায়ার হিসেবে প্রথম ম্যাচে থাকবেন মাসুদুর রহমান মুকুল, দ্বিতীয় ম্যাচে গাজী সোহেল এবং তৃতীয় ম্যাচে দায়িত্ব পালন করবেন তানভীর আহমেদ।