টেস্টের আগে ঘুম হারাম হতো রোহিতের, ভরসা ছিল ‘কমফোর্ট ফুড’
টেস্ট ম্যাচের আগে রাতে ঘুম আসতো না রোহিত শর্মার! ভারতের সাবেক অধিনায়কের সবচেয়ে পছন্দের ফরম্যাটই ম্যাচের আগে তাকে সবচেয়ে বেশি নার্ভাস করে তুলত। দুশ্চিন্তায় সারা রাত জেগে থাকতেন, আর সেই সময় দুশ্চিন্তা দূর করতে বিশেষ এক খাবার খেতেন 'হিটম্যান' খ্যাত এই ব্যাটার।