দ্রাবিড়কে কোচ হিসেবে চায় ইংল্যান্ড
ইংল্যান্ডের লাল বলের দলের প্রধান কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের নাম বিবেচনা করছে দেশটির ক্রিকেট বোর্ড। ব্রেন্ডন ম্যাকালাম দায়িত্ব ছাড়ার পর নতুন কোচের খোঁজে নেমেছে তারা। সেই তালিকায় ভারতের সাবেক প্রধান কোচ দ্রাবিড়কে অন্যতম পছন্দ হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছে দেশটির একটি সংবাদমাধ্যম।