আবুধাবি টি-টেনে বাংলাদেশের সোহান-মেহেদী-শামীম-হাবিবুর
আবুধাবি টি-টেন লিগের আগামী আসরের প্লেয়ার্স ড্রাফট থেকে দল পেয়েছেন বাংলাদেশের চার ক্রিকেটার। নুরুল হাসান সোহানের সঙ্গে আছেন শেখ মেহেদী, হাবিবুর রহমান সোহান এবং শামীম হোসেন পাটোয়ারি। বাংলাদেশের ক্রিকেটারদের দলে নিয়েছে ইউনাইটেড টাইগার্স। ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে যুক্ত আছেন বাংলা টাইগার্সের দুই কর্ণধার মোহাম্মদ ইয়াসিন চৌধুরি এবং জাফির ইয়াসিন চৌধুরি।