এলপিএলে ঝড়ো ইনিংস খেলে ফিরলেন সোহান

এলপিএল
এলপিএল
এলপিএল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এলপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে মাঠে নেমেছে গল গ্যালান্টস। এরই মধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে গল। এই ম্যাচে মেহেদী হাসান মিরাজ একাদশে না থাকলেও গলের একাদশে আছেন নুরুল হাসান সোহান।

দলটির হয়ে ওপেনিংয়ে ব্যাট করতে নামেন এই বাংলাদেশি ব্যাটার। নেমেই ঝড়ো ব্যটিং করেন তিনি। ১৩ বলে ২৯ রানের ইনিংস করে দুশমান্থ চামিরার শিকার হয়েছেন সোহান। গুলবাদিন নাইবকে ক্যাচ দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ফেরার আগে একটি ছক্কা ও পাঁচটি চারে এই ঝড়ো ইনিংস খেলেন তিনি।

গল গ্যালান্টস: স্যাম হার্পার, দিনুরা কালুপাহানা, চারিথ আসালাঙ্কা, সাহান আরাচ্চিগে, চামিকা করুনারত্নে, দাসুন শানাকা (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটকিপার), মোহাম্মদ নাওয়াজ, থারিন্দু রত্নায়েকে, আকিফ জাভেদ, সচিন্দু কোলোমবাগে।

ডাম্বুলা সিক্সার্স: দিনেশ চান্দিমাল (অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা (উইকেটকিপার), রিজা হেনড্রিকস, পাভান রত্নায়েকে, মার্কেস অ্যাকারম্যান, গুলবাদিন নাইব, রমেশ মেন্ডিস, বিশ্ব লাহিরু, মাহিশ থিকশানা, দুশমান্থ চামিরা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

আরো পড়ুন: