অ্যান্ডি ফ্লাওয়ার ইংল্যান্ডের কোচ হলে অবাক হবেন কার্তিক
নিষ্প্রভ পারফরম্যান্সের সঙ্গে ড্রেসিংরুমের সংস্কৃতি নিয়ে প্রশ্ন ওঠায় ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচের পদ থেকে ব্রেন্ডন ম্যাককালামকে বরখাস্ত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটারের জায়গায় ইংল্যান্ডের কোচ হওয়ার দৌড়ে আছেন অ্যান্ডি ফ্লাওয়ার। তবে আইপিএলে ছেড়ে ইংল্যান্ডের দায়িত্ব নিলে ফ্লাওয়ারের সিদ্ধান্তে অবাক হবেন দীনেশ কার্তিক।