একাদশে জায়গা পেতে উইকেটকিপিং শিখছেন জয়সাওয়াল
ভারতের টেস্ট দলের নিয়মিত ওপেনার ইয়াশভি জয়সাওয়াল। তবে সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলে জায়গা ধরে রাখার লড়াইয়ে তাকে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে। এর মধ্যেই উইকেটকিপিং শেখার চেষ্টা করছেন এই বাঁহাতি ব্যাটার। মুম্বাইয়ের রঞ্জি ট্রফি দলের অধিনায়ক সিদ্ধেশ লাড জানিয়েছেন, উইকেটকিপিংয়েও নিজেকে তৈরি করতে চান জয়সাওয়াল।