এলপিএলে দল পেলেন লিটন
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন আসরে খেলবেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। টুর্নামেন্টের নতুন মৌসুমে তাকে দলে নিয়েছে গল গালান্টস।
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন আসরে খেলবেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। টুর্নামেন্টের নতুন মৌসুমে তাকে দলে নিয়েছে গল গালান্টস।
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে নিজেদের টেস্ট ইতিহাসের সেরা র্যান্কিং সাত নম্বরে আছে বাংলাদেশ। সেই সিরিজে দুর্দান্ত পারফর্ম করার পুরষ্কার পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররাও। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যান্কিংয়ে বড় লাফ দিয়েছেন দুই ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস। বর্তমানে নিজের ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠে এসেছেন মুশফিক। দারুণ বোলিং করে ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠে এসেছেন স্পিনার তাইজুল ইসলামও।
সিলেট টেস্টে টস জিতে বোলিং বেছে নিয়েছিল পাকিস্তান। উদ্দেশ্য ছিল সবুজ ২২ গজ আর সিলেটের আবহাওয়াকে কাজে লাগিয়ে প্রথম ইনিংসে বাংলাদেশকে গুড়িয়ে দেওয়া। ১১৬ রানেই বাংলাদেশের ছয় উইকেট তুলে নিয়ে সেই উদ্দেশ্যে প্রায় সফলও হয়েছিল তারা। কিন্ত সেখানেই বাঁধ সাধেন লিটন দাস। টেলএন্ডারদের সাথে নিয়ে ১২৬ রানের দুর্দান্ত এক ইনিংসে বিপর্যস্ত বাংলাদেশকে ম্যাচে ফেরান এই ব্যাটার। সিলেট টেস্ট জেতার পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন, বাংলাদেশ যে বড় দল হয়ে উঠছে তার প্রমাণ লিটনের এমন ইনিংস।
ব্যাট হাতে দারুণ সময় কাটছে লিটন দাসের। পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে পেয়েছেন সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে আরেকটি হাফ সেঞ্চুরি। এর আগে ঢাকা টেস্টে বড় রান না পেলেও ছন্দে ছিলেন তিনি। এর আগে নিউজিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে সীমিত ওভারের সিরিজেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টে ৪৬ রানের লিড পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১১০ রান করেছে টাইগাররা। শেষ বিকেলে মুমিনুল হকের উইকেট না হারালে বাংলাদেশকে নিশ্চিতভাবেই চালকের আসনে বলা যেত। তবে বাংলাদেশ এখনও খুব একটা পিছিয়ে নেই। এরই মধ্যে ১৫৬ রানের লিড নিশ্চিত হয়েছে।
সিলেটে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ইনিংসে ১১৬ রান তুলতেই ৬ উইকেট চলে গিয়েছিল বাংলাদেশের। সেখান থেকেই টেলএন্ডারদের সঙ্গে নিয়ে লড়াই শুরু করেন লিটন দাস। এরপর তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ আর শেষদিকে শরিফুল ইসলামকে নিয়ে পাকিস্তানের বোলারদের পাল্টা আক্রমণ শুরু করেন লিটন দাস।
লিটন দাস আজ ভাগ্যবান ছিলেন— সাড়ে চার মিনিটের সংবাদ সম্মেলনে কথাটা বেশ কয়েকবার বললেন খুররম শাহজাদ। সুযোগ পেয়েও বাংলাদেশের উইকেটকিপার ব্যাটারকে আউট করতে না পারায় পাকিস্তান যে কতটা আক্ষেপে পুড়েছে সেটা বোঝা গেছে পুরোপুরি। শাহজাদের দাবিকে একেবারে উড়িয়ে দিলেন না লিটন। বরং জানালেন, মাঝে মাঝে ভাগ্যেরও দরকার আছে।
সিলেট টেস্টে আগে ব্যাটিং করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে গিয়েছিল বাংলাদেশ। ৩৮.২ ওভার, বাংলাদেশের রান যখন ১১৬ ততক্ষণে নেই ৬ উইকেট। সেখান থেকেই বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন লিটন দাস। প্রথম কয়েক ঘণ্টার পাকিস্তানি বোলারদের দাপট একাই থামিয়ে দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের মুখে শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। তবে সেই ধসের মাঝেই এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন লিটন কুমার দাস। তার ১২৬ রানের ইনিংসে ভর করে অল আউট হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৭৮ রানে। পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে ছয় ওভারে বিনা উইকেটে ২১ রান করে দিন শেষ করেছে। এখনো ২৫৭ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টি–টোয়েন্টি খেলোয়াড়দের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাওহীদ হৃদয়-শরিফুল ইসলামদের। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে পারফরম্যান্সের সুবাদে এই পুরস্কার পেয়েছেন ক্রিকেটাররা।
বাংলাদেশের ব্যাটিং ইনিংসের কয়েক ওভার যেতেই মিরপুরে হানা দিল বৃষ্টি। বৈশাখের বৃষ্টিতে রোমাঞ্চের পরিবর্তে খানিকটা হতাশ লিটন দাস। বৃষ্টির আগে ও পরে উইকেটের আচরণ পরিবর্তন নিয়ে হতাশা প্রকাশ করলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। তবে বেরসিক বৃষ্টি নিয়ে খুব বেশি আক্ষেপ নেই নিক কেলির। আগে বোলিং করার সিদ্ধান্ত কাজে লাগায় বেশ খুশি নিউজিল্যান্ডের অধিনায়ক।
নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুটা ভালো না হলেও একপ্রান্ত আগলে রেখে সামলে নিয়েছিলেন লিটন। তবে সব এলোমেলো করে দিয়েছে বৃষ্টি। ৩ উইকেটে ৫০ রান থেকে বাংলাদেশ কিউইদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অল আউট হয়েছে ১০২ রানে। এর মধ্যে বাংলাদেশ সর্বশেষ ১৪ রানেই হারিয়েছে ৫ উইকেট।