বিদেশিদের কাছে আন্তর্জাতিক ক্রিকেটের চেয়েও আইপিএল বড়: হেইডেন
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা প্রায় প্রতিটি ক্রিকেটারেরই স্বপ্নের জায়গা। অনেক নামীদামী খেলোয়াড়রাও আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে আইপিএলসহ অন্যান্য ফ্রাঞ্চাইজি লীগকেই প্রাধান্য দিচ্ছেন। অস্ট্রেলিয়ান কিংবদন্তি ম্যাথু হেইডেনও মেনে নিচ্ছেন সেই বাস্তবতা। খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতেই আইপিএলের স্বাদ পাওয়া হেইডেন জানালেন, বিদেশী খেলোয়াড়রা আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে আইপিএলকেই বেশি বড় মনে করেন এখন।