অপ্রস্তুত হয়ে নয়, ১২০ ভাগ দিয়েই খেলায় ফিরি: কোহলি
দীর্ঘ বিরতির পর মাঠে ফিরেও চেনা ধার হারাননি বিরাট কোহলি। আগের মতো বাড়তি আগ্রাসন বা উচ্ছ্বাস না থাকলেও তার ব্যাটিংয়ে ছিল পরিপক্বতা ও নিয়ন্ত্রণ। প্রায় দশ মাস পর বিশ ওভারের ক্রিকেটে নামলেও তার খেলায় ছিল না কোনো জড়তা। বয়স ৩৭ স্পর্শ করলেও নিজেকে প্রস্তুত রাখার মানসিকতায় তিনি এখনও অনন্য।