দ্য হান্ড্রেডের নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের রিশাদ-মুস্তাফিজ
আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে দ্য হান্ড্রেডের নিলাম। লন্ডনে হতে যাওয়া সেই নিলামে শুরুতেই ডাকা হবে ১০ জন মার্কি খেলোয়াড়ের নাম। সেই তালিকায় আছেন পাকিস্তানের পেসার হারিস রউফ। মোট ১৪ জন পাকিস্তানি ক্রিকেটার আছেন নিলামের সংক্ষিপ্ত তালিকায়। নিলামের জন্য নাম দিয়েছিলেন বাংলাদেশের ২৩ ক্রিকেটার। তবে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন কেবল দুজন। তারকা পেসার মুস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন লেগ স্পিনার রিশাদ। মুস্তাফিজ রয়েছেন ১ লাখ পাউন্ডের ক্যাটাগরিতে।