দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটারকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ
ধর্ষণের অভিযোগে দিল্লি ক্যাপিটালস ও বেঙ্গলের উইকেটকিপার ব্যাটার অভিষেক পোরেলকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে অভিযোগকারীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সংরক্ষিত থাকতে পারে এমন সব ইলেকট্রনিক ডিভাইস জব্দ করারও নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।