র্যাঙ্কিংয়ে সেরা পাঁচে আবরার, দুঃসংবাদ পেলেন সালমান
পাকিস্তান-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ এবং আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড টেস্টে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। সর্বশেষ আইসিসি র্যাঙ্কিং হালনাগাদে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ। সুখবর পেয়েছেন পাকিস্তান পেসার শাহীন শাহ আফ্রিদিও। তবে, হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে ওয়ানডে ব্যাটারদের সেরা দশ থেকে ছিটকে গেছেন সালমান আলী আঘা।