অভিষেকের পর সূর্যবংশীকেও গড়ে তুলতে চান যুবরাজ
অভিষেক শর্মার ক্রিকেট ক্যারিয়ার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর এবার বৈভব সূর্যবংশীর পাশে দাঁড়াতে চান যুবরাজ সিং। ভারতের বিশ্বকাপজয়ী এই অলরাউন্ডার জানিয়েছেন, উদীয়মান ব্যাটার সূর্যবংশীকেও তিনি সময় দিয়ে গড়ে তুলতে আগ্রহী।