৫ উইকেট নিয়ে র্যাঙ্কিংয়ে নাহিদের লম্বা লাফ, পেছালেন মুস্তাফিজ
গতিময় বোলিংয়ের সঙ্গে বাউন্সার, ফুলার লেংথ কিংবা ইয়র্কার ডেলিভারিতে নিউজিল্যান্ডের ব্যাটারদের নাস্তানাবুদ করেছেন নাহিদ রানা। আগুন ঝরা বোলিংয়ে দ্বিতীয় ওয়ানডেতে ৩২ রানে নিয়েছেন ৫ উইকেট। এমন বোলিংয়ে আইসিসির ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন নাহিদ। সাপ্তাহিক হালনাগাদে ৩২ ধাপ এগিয়েছেন বাংলাদেশের তারকা পেসার।