‘অধিনায়ক হিসেবে লিটনের যেটা করা দরকার ছিল সেটাই করেছে’
বিপিএলের সবশেষ আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে ক্যারিয়ারসেরা ৪৩ বলে অপরাজিত ৮১ রানের ইনিংস খেলে লিটন দাসকে ধন্যবাদ দিয়েছিলেন শামীম হোসেন পাটোয়ারি। কয়েক মাস পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ককে আবারও ধন্যবাদ দিলেন বাঁহাতি এই ব্যাটার। পাশাপাশি এও জানালেন, অধিনায়ক হিসেবে লিটনের তখন যেটা করা দরকার ছিল সেটাই করেছিলেন।