সাবেক ক্রিকেটারদের নামে স্ট্যান্ড তৈরির পরিকল্পনা তামিমের
বিখ্যাত ক্রিকেটারদের নামে বিভিন্ন স্টেডিয়ামের স্ট্যান্ডের নামকরণ নতুন কিছু নয়। মুম্বাইয়ের বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়ামে আছে শচীন টেন্ডুলকারের নামে স্ট্যান্ড। আছে সুনীল গাভাস্কার প্যাভিলিয়ন। কদিন আগেই নতুন করে যুক্ত হয়েছে ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মার নামে স্ট্যান্ড।