জাকেরের হাফ সেঞ্চুরির পরও বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়
হাফ সেঞ্চুরি নিয়ে দিনের শুরুটা করেছিলেন আন্তুম নাকভি। পরবর্তীতে ম্যাথু ক্যাম্পবেলের পর সেঞ্চুরি পেয়েছেন তিনিও। জিম্বাবুয়ের দুই সেঞ্চুরির জবাবে সেঞ্চুরি পাওয়া হয়নি বাংলাদেশের কারও। জাকের আলী অনিক হাফ সেঞ্চুরি করলেও সেঞ্চুরি পর্যন্ত টানতে পারেননি। টিনো মাপোসা ও ভিনসেন্ট মাসেকেসার দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ ইমার্জিং দলের ব্যাটাররা যেন একেবারে অসহায়। জাকেরের পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ৮ উইকেটে ২০০ রান তুলেছে স্বাগতিকরা। এখনো জিম্বাবুয়ে ‘এ’ দলের চেয়ে ১৫৭ রানে পিছিয়ে বাংলাদেশ।