ইংল্যান্ডের ব্যাটিং ধসের পর নিউজিল্যান্ডের লিড ‘দুইশ’
বেন ডাকেটের সেঞ্চুরির সঙ্গে জ্যাকব বেথেলের পঞ্চাশছোঁয়া ইনিংসে শক্ত ভিতই পেল ইংল্যান্ড। তবে সেটা কাজে লাগাতে পারল না স্বাগতিকরা। দুই উইকেটে ২২৩ রান নিয়ে সকালের শুরুতে ব্যাটিংয়ে নামলেন বেথেল ও জো রুট। সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়লেন বেথেল। ব্যর্থতাকে সঙ্গী করে নিয়ে ফিরলেন রুট, বেন স্টোকস, জেমি স্মিথরা। হ্যারি ব্রুক হাফ সেঞ্চুরি করলেও নিউজিল্যান্ডের টেক্কা দেওয়া গেল না। বরং দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১২০ রান তুলেছে কিউইরা। ইংলিশদের চেয়ে এখনো ২০৪ রানে এগিয়ে সফরকারীরা।