সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ, অভিষেক নিজেকে মেলে ধরবেই: মরকেল
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি অভিষেক শর্মা। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটার টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন। তাকে ঘিরে চলছে নানান আলোচনা-সমালোচনা।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি অভিষেক শর্মা। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটার টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন। তাকে ঘিরে চলছে নানান আলোচনা-সমালোচনা।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফরম্যান্স নিয়ে আগেই সমালোচনার মুখে ছিলেন বাবর আজম। এর মধ্যেই নামিবিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তিন উইকেট পড়ার পরও তাকে ব্যাটিংয়ে নামানো হয়নি। ফলে দলে তার নির্দিষ্ট ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানকে ৯ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচটি ছিল কেবল নিয়মরক্ষার, কারণ এর আগেই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল দল দুটির। তবু মাঠে নামার পর পেশাদারিত্বে ঘাটতি রাখেনি অস্ট্রেলিয়া।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে সাউথ আফ্রিকা। কিউই সফরে বিশ্রাম দেওয়া হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা ১২ ক্রিকেটারকে। বিশ্বকাপ স্কোয়াডে থাকা কেশভ মহারাজ, জর্জ লিন্ডে এবং জেসন স্মিথকে রাখা হয়েছে নিউজিল্যান্ড সফরে। এইডেন মার্করাম না থাকায় দলকে নেতৃত্ব দেবেন স্পিনার মহারাজ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তানের হারের পর বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি এবং শাদাব খানের সমালোচনা করেন শহীদ আফ্রিদি, মোহাম্মদ ইউসুফের মতো ক্রিকেটাররা। তাদের সমালোচনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন শাদাব। সাবেক ক্রিকেটারদের এভাবে ‘অসম্মান’ করার বিষয়টি ভালোভাবে নেননি সাকলাইন মুশতাক। শাদাবের শ্বশুর মনে করিয়ে দিয়েছেন, বিশ্বকাপে ভারতের বিপক্ষে না জিতলেও তারা বড় বড় ম্যাচ জিতেছেন।
সুপার এইটের ‘এ’ গ্রুপের সেমিফাইনাল নিয়ে আলোচনা শুরু হতেই মোহাম্মদ আমির দ্রুত উত্তর দিলেন, 'সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।' পাকিস্তানের বাঁহাতি পেসারের মতে, এই গ্রুপ থেকে ভারত শেষ চারে উঠতে পারবে না! তবে অন্য গ্রুপ থেকে পাকিস্তান সেই জায়গা করে নেবে বলে তার ধারণা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো অস্ট্রেলিয়াকে। জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে সুপার এইটে পৌঁছার আশা শেষ হয়ে গেছে বিশ্বের অন্যতম শক্তিশালী ক্রিকেট দলের। টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার এমন ফলাফলে আলোচনায় উঠে এসেছে, তারা এই আসরকে যথেষ্ট গুরুত্ব দেয় কিনা তা নিয়ে।
পাকিস্তান ক্রিকেটে সমালোচনা ও পাল্টা সমালোচনার নতুন পর্বে কেন্দ্রে এখন শাদাব খান। সাম্প্রতিক মন্তব্যে সাবেকদের উদ্দেশে কড়া জবাব দেন এই অলরাউন্ডার। এরপরই তাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি।
বড় জয়ের ম্যাচ, কিন্তু শেষটা ছিল বিদায়ের। খেলা শেষের পর করমর্দনের সময় কোচ জনাথন ট্রটকে শক্ত করে জড়িয়ে ধরেন অধিনায়ক রশিদ খান। ম্যাচসেরার পুরস্কার জেতা ইব্রাহিম জাদরান পুরস্কার উৎসর্গ করেন কোচকে। অন্য খেলোয়াড়রাও তাকে ঘিরে দাঁড়ান। চোখ ভেজা ট্রট তখন নীরবে সেই মুহূর্তটা গ্রহণ করছিলেন।
পাকিস্তান দলের নির্বাচকের হওয়ার ৬ মাস পরই দায়িত্ব ছেড়েছিলেন মোহাম্মদ ইউসুফ। ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই সময় পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। তবে প্রায় দেড় বছর পর ইউসুফ জানালেন বাবরকে বিশ্রামের পরামর্শ দেওয়ায় সবাই তার বিপক্ষে গিয়েছিলেন। যার ফলে নির্বাচকের চাকরি ছাড়তে বাধ্য হয়েছিলেন ইউসুফ।
রেকর্ড গড়া সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কাকে জয় এনে দিয়েছিলেন পাথুম নিশাঙ্কা। জিম্বাবুয়ের বিপক্ষে খেললেন ৪১ বলে ৬২ রানের ইনিংস। ডানহাতি ওপেনারের হাফ সেঞ্চুরির সঙ্গে পবন রত্নায়েকের ক্যামিও ইনিংসে ১৭৮ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা। রান তাড়ায় জিম্বাবুয়েকে ভিতটা গড়ে দেন তাদিওয়ানাশে মারুমানি ও ব্রায়ান বেনেট।
আর এক ম্যাচ পরই শেষ হবে জনাথন ট্রটের দায়িত্বকাল। আফগানিস্তান ক্রিকেটে গত কয়েক বছরে যে পরিবর্তন এসেছে, তার বড় অংশজুড়েই ছিলেন এই ইংলিশ কোচ। শেষ ম্যাচের আগে অধিনায়ক রশিদ খানের কথায় স্পষ্ট হয়েছে, দলের ভেতরে ট্রটের প্রভাব কতটা গভীর।