হাসপাতালে ভর্তি অভিষেক শর্মা
ভারতের ওপেনার অভিষেক শর্মার অসুস্থতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পেটের সংক্রমণে আক্রান্ত হয়ে তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। প্রথম ম্যাচের পর বিষয়টি আংশিকভাবে জানা গেলেও, তখন অসুস্থতার মাত্রা স্পষ্ট ছিল না।
ভারতের ওপেনার অভিষেক শর্মার অসুস্থতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পেটের সংক্রমণে আক্রান্ত হয়ে তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। প্রথম ম্যাচের পর বিষয়টি আংশিকভাবে জানা গেলেও, তখন অসুস্থতার মাত্রা স্পষ্ট ছিল না।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল যুক্তরাষ্ট্র। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে কাঠখড় পুড়িয়ে জেতায় বাবর আজমদের নিয়ে ভরসা পাচ্ছিলেন না মোহাম্মদ আসিফ। গত বিশ্বকাপের মতো এবারও পাকিস্তানকে হারিয়ে দিতে পারে যুক্তরাষ্ট্র, ম্যাচের আগে এমন মন্তব্য করেছিলেন পাকিস্তানের সাবেক পেসার। তবে এমন কিছু হতে দেননি ক্রিকেটাররা। সাহিবজাদা ফারহানের হাফ সেঞ্চুরির সঙ্গে বাবর ও শাদাব খানের ব্যাটে দুইশর কাছাকাছি পুঁজি পায় পাকিস্তান।
মুহাম্মদ ওয়াসিম ও আলিশান শারাফু মিলে সংযুক্ত আরব আমিরাতকে লড়াইয়ের পুঁজিটা এনে দিয়েছিলেন। তবে বল হাতে টিম সেইফার্ট ও ফিন অ্যালেনকে চ্যালেঞ্জ জানাতে পারলেন না মোহাম্মদ রোহিদ, জুনাইদ সিদ্দিকীরা। নিউজিল্যান্ডের দুই ওপেনার মিলে তাণ্ডব চালিয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন। তাদের অ্যালেন ও সেইফার্টের অবিচ্ছিন্ন ১৭৫ রানের জুটিতে ১০ উইকেটের জয় পেয়েছে নিউজিল্যান্ড। আফগানিস্তানের পর সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে ‘ডি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে মিচেল স্যান্টনারের দল।
আয়ারল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু হয়েছে শ্রীলঙ্কার। তবে সেই ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। সেই চোটে ঘরের মাঠে চলমান বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার তারকা লেগ স্পিনার। হাসারাঙ্গার বদলি হিসেবে সুযোগ পেতে পারেন দুশান হেমন্থ।
ভবিষ্যতে নিরপেক্ষ ভেন্যুতে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছিল অস্ট্রেলিয়া। স্বাগতিক হতে রাজি ইংল্যান্ডও। আলোচনা অনেক দূর এগোলেও শেষ পর্যন্ত কোনটিই সফলতার মুখ দেখেনি। তবে আবারও ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের আলোচনা তুললেন মাইকেল ভন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মনে করেন, ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক টেস্ট সিরিজের জন্য দারুণ জায়গা হতে পারে যুক্তরাজ্য।
বিশ্বকাপ খেললেও ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নেয় পাকিস্তান সরকার। তাদের এমন সিদ্ধান্তের পর ভারত ম্যাচ খেলতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) রাজি করাতে অনুরোধ জানায় শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশ। সদস্য দেশগুলোর অনুরোধে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হয়েছে পাকিস্তান। আইসিসির উদ্যোগে ইতিবাচক সমাধান আসায় খুশি রাজীব শুক্লা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে রাজি হওয়ায় বড় আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে আন্তর্জাতিক ক্রিকেট। জানা গেছে, এই ম্যাচটি না হলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্ষতির পরিমাণ দেড় হাজার কোটি টাকারও বেশি হতো। শেষ পর্যন্ত ম্যাচটি অনুষ্ঠিত হওয়ায় স্বস্তি ফিরেছে ক্রিকেটবিশ্বে।
নিরাপত্তা ইস্যুর কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হয়নি বাংলাদেশের। বিসিবির পক্ষ থেকে আইসিসিকে অনুরোধ করেছিল ভেন্যু পরিবর্তনের। তবে আইসিসি বাংলাদেশের প্রস্তাব মেনে নেয়নি। উল্টো বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভূক্ত করে। ফলে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টের মাধ্যেম বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান সরকার।
গতকাল লাহোরে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠক করেছেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। বৈঠকের পর গুঞ্জন জোরালো হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে পাকিস্তান। ধারণা করা হচ্ছে খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এমনটাই ধারণা পাওয়া গেছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কথাতেও।
২০২৫–২৬ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এই তালিকায় বি গ্রেডে জায়গা পেয়েছেন ভারতের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি।
কলম্বোতে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে জিম্বাবুয়ের পেস আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি ওমান। তিন পেসারের তোপে ১৯.৫ ওভারে মাত্র ১০৩ রানেই অলআউট হয়ে যায় দলটি। এরপর বল হাতেও পার্থক্য গড়ে দিতে পারেনি তাদের বোলাররা। ফলে বিশ্বকাপে প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৮ উইকেটে হারতে হয়েছে ওমানকে।