ফ্লেমিংকে বিদায় করে কোচিং স্টাফে আরো ছাটাইয়ের পথে চেন্নাই
আইপিএলে চেন্নাই সুপার কিংসের প্রধান কোচের পদ থেকে স্টিফেন ফ্লেমিংয়ের বিদায়ের পর দলের কোচিং স্টাফে আরও পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ‘ক্রিকবাজ’।
আইপিএলে চেন্নাই সুপার কিংসের প্রধান কোচের পদ থেকে স্টিফেন ফ্লেমিংয়ের বিদায়ের পর দলের কোচিং স্টাফে আরও পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ‘ক্রিকবাজ’।
চোট থেকে সেরে উঠতে না পারায় লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন লিটন দাস। বাংলাদেশের উইকেটকিপার ব্যাটারের বদলি হিসেবে নুরুল হাসান সোহানকে দলে নিয়েছে গল গ্যালান্টস। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কের ইতি টেনে প্রধান কোচের পদ থেকে স্টিফেন ফ্লেমিংকে বিদায় দিয়েছে চেন্নাই সুপার কিংস। পাঁচবারের শিরোপাজয়ী দলটি নতুন প্রধান কোচ খোঁজার প্রক্রিয়াও শুরু করেছে। আর সেই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন মহেন্দ্র সিং ধোনি।
প্রথমবারের মতো লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে যাচ্ছেন পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে, টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য তাকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দেওয়া হয়েছে। এবারের আসরে তিনি খেলবেন ক্যান্ডি রয়্যালসের হয়ে।
ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটার লিটন দাস।
চেন্নাই সুপার কিংসের সঙ্গে দীর্ঘ ১৮ বছরের পথচলার ইতি টানলেন স্টিফেন ফ্লেমিং। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। ফ্র্যাঞ্চাইজিটি এক বিবৃতিতে জানিয়েছে, পারস্পরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা বজায় রেখেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মিডল অর্ডারে ব্যাটিং করতে নেমে টানা দুই ম্যাচে প্রত্যাশা পূরণ করতে না পারায় এবার সাকিব আল হাসানকে পাঠানো হয় আট নম্বরে। নিচের দিকে নেমে অল্প সময়ের মধ্যেই কার্যকর একটি ইনিংস খেলেন তিনি। পরে বল হাতেও তুলে নেন চলতি আসরে নিজের প্রথম উইকেট। তবে সাকিবের এই অলরাউন্ড অবদানও এমআই নিউইয়র্কের হার এড়াতে পারেনি। ওয়াশিংটন ফ্রিডমের কাছে পাঁচ উইকেটে পরাজিত হয়েছে দলটি।
হ্যামস্ট্রিংয়ের চোটে জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে গেছেন মুস্তাফিজুর রহমান। প্রায় চার সপ্তাহের জন্য ছিটকে যাওয়ায় দ্য হান্ড্রেডের শুরুর দিকে বেশ কয়েকটি ম্যাচ মিস করবেন বাঁহাতি এই পেসার। তবুও পূর্ব পরিকল্পনা অনুযায়ী বার্মিংহাম ফিনিক্সের সঙ্গে যোগ দেবেন তিনি। মূলত মুস্তাফিজের চোটের অবস্থা পরখ করে দেখতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। আগামী সপ্তাহে বার্মিংহামে যাবেন বাঁহাতি এই পেসার।
মেজর লিগ ক্রিকেটে সিয়াটল ওয়ার্কাসের বিপক্ষে একাদশে ফিরে ব্যাট ও বল- কোনো বিভাগে প্রত্যাশা পূরণ করতে পারেননি সাকিব আল হাসান। ১৪ বলে ১৫ রান করার পাশাপাশি চার ওভার বল করে ৪৪ রান দিলেও কোনো উইকেট পাননি তিনি। তবে তার দল এমআই নিউইয়র্ক শেষ পর্যন্ত ১৭ রানের জয় তুলে নিয়েছে।
গ্লোবাল সুপার লিগের (জিএসএল) আগামী আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন পারভেজ হোসেন ইমন। টুর্নামেন্টটি খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তি পত্রও (এনওসি) পেয়েছেন বাঁহাতি এই ব্যাটার। পারভেজ ইমনকে রেখে জিএসএলের জন্য দল ঘোষণা করেছে লাহোর।
ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের পুরো আসরে খেলার জন্য মুস্তাফিজুর রহমানকে অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলার প্রস্তাব পেয়েছিলেন শামীম পাটোয়ারি। তবে শুক্রবার দিবাগত রাতে দেশের একটি পত্রিকায় প্রকাশিত খবরে দাবি করা হয়, শুরুতে তাকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।