সব ধরনের ক্রিকেট থেকে অবসরে অমিত মিশ্র
ভারতের অভিজ্ঞ স্পিনার অমিত মিশ্র আন্তর্জাতিক ও পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। প্রায় ২৫ বছরের উজ্জ্বল ক্যারিয়ারের ইতি টেনেছেন এই লেগ-স্পিনার। বিদায়বেলায় বিসিসিআইসহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
ভারতের অভিজ্ঞ স্পিনার অমিত মিশ্র আন্তর্জাতিক ও পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। প্রায় ২৫ বছরের উজ্জ্বল ক্যারিয়ারের ইতি টেনেছেন এই লেগ-স্পিনার। বিদায়বেলায় বিসিসিআইসহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
২০০৮ সালে প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম ম্যাচে সম্প্রচারের নিয়ম ভেঙেছিলেন টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা ও তৎকালীন চেয়ারম্যান ললিত মোদি। সম্প্রতি সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ককে দেয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানান তিনি।
বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) আইপিএল শিরোপা উদযাপনে হতাহতের ঘটনায় প্রথমবারের মতো মুখ খুলেছেন বিরাট কোহলি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় হতাহতদের নিজেদের 'গল্পের অংশ' হিসেবে বিবৃতি দিয়েছেন তিনি।
রাজস্থান রয়্যালস সম্পর্ক ছিন্ন করেছে প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে। ফ্র্যাঞ্চাইজিটি জানিয়ে পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই দুই পক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে, ফলে আইপিএলের আগামী আসরে রাজস্থানের ডাগ আউটে দেখা যাবে না ভারতের সাবেক এই ক্রিকেটারকে। আইপিএলের আগামী আগে নতুন কোচ খুঁজতে হচ্ছে আইপিএলের প্রথম আসরের শিরোপা জয়ী দলটিকে।
আইপিএলের শেষ আসরে প্রথমবারের মতো শিরোপা জেতার পর বিজয় উদ্যাপনে বড়সড় বিপর্যয়ের মুখে পড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। এম চিন্নাস্বামী স্টেডিয়ামের পাশে আয়োজিত বিজয় মিছিলে ভিড়ের চাপে পদদলিত হয়ে প্রাণ হারান ১১ জন সমর্থক। আহত হন আরও কয়েকশ জন।
ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন আইপিএল থেকে অবসর নিয়েছেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি নিজেই এ ঘোষণা দেন। আইপিএল ছাড়লেও ভারতের অন্যান্য লিগে খেলে যাবেন তিনি।
টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন বিরাট কোহলি। এখন তার নজর মূলত ওয়ানডে ক্রিকেট এবং আইপিএলে। ওয়ানডে ক্রিকেটে পুরো ৫০ ওভার ফিল্ডিং করতে হয়, তবে আইপিএলে চাইলে ব্যাটিংয়ের পরই বিশ্রামে যাওয়া যায়। কারণ সেখানে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ ব্যবস্থায় একজন খেলোয়াড় শুধুই ব্যাটিং বা বোলিং করতে পারেন।
কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রধান কোচ হিসেবে আর থাকছেন না চন্দ্রকান্ত পণ্ডিত। টানা তিন বছর দায়িত্ব সামলানোর পর সরে দাঁড়িয়েছেন তিনি। ফলে আগামী আইপিএলের আগে নতুন কোচ খুঁজতে হচ্ছে কলকাতাকে।
সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টি এরই মধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করেছে ক্রিকেট মহলে। এবার আয়োজকরা এই টুর্নামেন্টটিকে আইপিএলের পর দ্বিতীয় সেরা লিগ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যের কথা জানিয়েছেন। এমনটাই নিশ্চিত করেছেন এসএ টোয়েন্টির টুর্নামেন্ট কমিশনার গ্রায়েম স্মিথ।
দীর্ঘ ১৮ বছর আক্ষেপ ঘুচিয়ে আইপিএলের শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অনেকের জল্পনা কল্পনা করছিলেন চ্যাম্পিয়ন হওয়ার পর হয়তো বেঙ্গালুরুর ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠেছে। তবে এমনটা হয়নি। উল্টো আইপিএলের এই দলটির রাজস্বে ধস নেমেছে।
গতবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথে ডেওয়াল্ড ব্রেভিসকে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। বদলি খেলোয়াড় হিসেবে তাকে সই করানো হয়। এই প্রসঙ্গেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে রবিচন্দ্রন অশ্বিনের একটি মন্তব্য ঘিরে। চেন্নাইয়ের এই স্পিনার দাবি করেন অন্য দলগুলোর চেয়ে বেশি টাকা দিয়ে ব্রেভিসকে দলে নিয়েছিল তার দল।
২০১৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বেটিং কেলেঙ্কারির সঙ্গে নাম জড়ানোর ঘটনায় মহেন্দ্র সিং ধোনির দায়ের করা ১০০ কোটি টাকার মানহানি মামলায় অবশেষে অগ্রগতি হচ্ছে। গত ১১ আগস্ট, মাদ্রাজ হাইকোর্ট মামলাটির শুনানি শুরুর নির্দেশ দিয়েছে।