পেস বোলিংয়ে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে: শান্ত
একটা সময় ছিল যখন মাত্র এক পেসার, এমনকি ক্ষেত্র বিশেষে স্বীকৃত পেস বোলার ছাড়াই টেস্ট খেলতে নামত বাংলাদেশ। সময় বদলেছে, এখন পেসাররাই বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছেন টেস্ট জেতানোর। এমনকি পাকিস্তানের মত দলের বিপক্ষেও পেস বোলিংয়ে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দেশের মাটিতেও টেস্ট খেলতে নামার আগে শান্তর বড় অস্ত্র পেসাররাই।