টানা ৩ শুন্যের পর অভিষেক বলছেন, ‘কোনো ধরনের চাপ নেই’
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত অভিষেক শর্মার অভিযানটা হতাশার। টি–টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার তিন ম্যাচে এখনও রানের খাতা খুলতে পারেননি। টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়ায় তার পারফরম্যান্স নিয়ে শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে তার শট নির্বাচনের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে এসব সমালোচনায় নিজের অবস্থান বদলাতে রাজি নন ভারতের এই ওপেনার।