দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট
অবশেষে ওয়ানডে ক্রিকেটে আবারও ফিরলেন জো রুট। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর এবারই প্রথম ওয়ানডে দলে দেখা যাবে এই ব্যাটারকে। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের এক দিন আগে একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড।
অবশেষে ওয়ানডে ক্রিকেটে আবারও ফিরলেন জো রুট। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর এবারই প্রথম ওয়ানডে দলে দেখা যাবে এই ব্যাটারকে। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের এক দিন আগে একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড।
ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ়ে হারিয়েছে ভারত। পুনেতে সিরিজের চতুর্থ ম্যাচেই হয়ে যায় সিরিজ়ের ফয়সালা। সেই ম্যাচে শিভম দুবের পরিবর্তে হার্শিত রানাকে কনকাশন সাব করে ভারত। যেটা নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। যদিও এতে বিশেষ সমস্যা দেখছেন না গৌতম গম্ভীর।
অভিষেক শর্মার ঝড়ে গাছপালা উপড়ে পড়েছে, গাছের ডাল ভেঙে পড়ছে, বাড়িঘর উড়ে যাচ্ছে! আপনি যদি এমন কিছু ভেবে থাকেন তাহলে একদমই ভুল ভেবেছেন। অভিষেক আসলে ঝড়ের নাম নয়, অভিষেক ভারতের ক্রিকেটার। বাঁহাতি ওপেনার মুম্বাইয়ের ওয়াংখেড়েতে যা করেছেন সেটাকে ঝড় না বলে উপায় কী। দারুণ সব শটে লং অন, লং অফ, ডিপ মিড উইকেট, স্কয়ার লেগ আবার কখনও মিড অফের উপর দিয়ে সীমানার ওপারে ফেলেছেন তিনি।
বল হাতে নিয়েই ভারতকে ধসিয়ে দিলেন সাকিব মাহমুদ। টানা দুই বলে সাঞ্জু স্যামসন ও তিলক ভার্মাকে ফেরানো ডানহাতি পেসার একই ওভারের শেষ বলে ফেরালেন সূর্যকুমার যাদবকেও। কোন রান না দিয়েই এক ওভারে সাকিবের তিন উইকেট। ২ ওভার শেষে ভারতের রান ৩ উইকেটে ১২। বোলিংয়ের মতো ইংল্যান্ডের ব্যাটিংয়ের শুরুটাও দারুণভাবে।
গত বছরের জুলাইয়ে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে গিয়ে চোট নিয়ে ফিরেছিলেন শরিফুল ইসলাম। বাঁহাতি পেসার বল হাতে ছন্দে নেই তখন থেকেই। প্রত্যাশিতভাবে পারফর্ম করতে না পারায় ডাক পড়েনি বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও। বাঁহাতি পেসারের চলমান বিপিএলের পারফরম্যান্সও ভালো-মন্দের মিশেলে। একটু একটু করে নিজেকে পুরনো রূপে ফিরে পাওয়ার মিশনে থাকা শরিফুলের নিজেকে প্রমাণের একটা বড় সুযোগ মিলতে পারে ইংল্যান্ডে।
পারিশ্রমিক না পাওয়ায় বিপিএলের চলমান আসরে পুরো দলের অনুশীলন বয়কট, বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বয়কট, দল ছেড়ে বাসায় চলে যাওয়া কিংবা টাকা না পেয়ে বিদেশি ক্রিকেটারের হোটেলে বসে থাকার মতো ঘটনা ঘটেছে। এমন অবস্থায় অনেক বিদেশি ক্রিকেটার ভবিষ্যতে বিপিএলে খেলতে আসার ব্যাপারে ভেবে দেখার কথাও জানিয়েছেন। বিপিএলের এমন পরিস্থিতি নিরসনে ডেভিড মালানের সহজ সমাধান। ইংল্যান্ডের সাবেক এই ব্যাটার ফ্র্যাঞ্চাইজিদের উদ্দেশ্যে করে জানান, টাকা থাকলে দল নেবেন আর না থাকলে নেবেন না।
মার্ক উডের লেংথ ডেলিভারিতে আগের ম্যাচে ঝড় তোলা অভিষেক শর্মা ফিরতেই ব্যাটিংয়ে এলেন তিলক ভার্মা। বাঁহাতি ব্যাটারের সঙ্গী তখন সাঞ্জু স্যামসন। ভারতের উইকেটকিপার ব্যাটারও টিকলেন না বেশিক্ষণ। জফরা আর্চারের অফ স্টাম্পের বাইরের শর্ট ডেলিভারিতে টপ এজ হয়ে ফিরলেন ব্রাইডন কার্সের হাতে ক্যাচ দিয়ে।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলার সময় সাইড স্ট্রেইনের চোটে পড়েছিলেন নীতিশ কুমার রেড্ডি। সেই চোটে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন তরুণ এই অলরাউন্ডার। নীতিশের বদলি হিসেবে ভারতের টি-টোয়েন্টি দলে যোগ দিতে যাচ্ছেন শিভাম দুবে।
ভারতের টি-টোয়েন্টির নেতৃত্ব এখন সূর্যকুমার যাদবের কাঁধে। দলকে নেতৃত্ব দেয়ার সঙ্গে ব্যাট হাতেও নিয়মিত পারফর্ম করছেন তিনি। চলতি ইংল্যান্ড সিরিজেও তার অধীনেই খেলছে ভারতীয় দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে ভারত।
আগামীকাল ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচনা করবে ইংল্যান্ড। এই ম্যাচের মধ্য দিয়েই সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে যাত্রা শুরু করবেন ব্রেন্ডন ম্যাককালাম। প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করেছেন ইংল্যান্ডের নবনিযুক্ত এই প্রধান কোচ।
ভারতের বিপক্ষে আগামীকাল শুরু হতে যাচ্ছে ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আসন্ন এই সিরিজে ইংল্যান্ডের হয়ে উইকেটকিপিং করবেন না জস বাটলার। তার পরিবর্তে ফিল সল্ট অথবা জেমি স্মিথকে উইকেটের পেছনে দেখা যেতে পারে।
ইংলিশ কাউন্টি ক্রিকেট দলের সঙ্গে সব সংস্করণের চুক্তি থাকলে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার ছাড়পত্র পাবেন না ইংল্যান্ডের ক্রিকেটাররা। ইসিবির এমন নিয়মের জেরে হ্যাম্পশায়ারের প্রথম শ্রেণির ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়লেন জেমস ভিন্স। ফলে করাচি কিংসের হয়ে পিএসএল খেলতে আর কোনো বাঁধা থাকছে না ইংলিশ এই ক্রিকেটারের।