তাড়াহুড়ো করতে গিয়ে আউট হয়েছি: জয়সাওয়াল
এজবাস্টন টেস্ট শুরুর আগে থেকেই প্রশ্ন উঠেছিল ভারতের একাদশ নির্বাচন নিয়ে। কেন জসপ্রীত বুমরাহ ও কুলদীপ যাদবকে বাদ দেওয়া হলো- এই নিয়ে সমালোচনা করেন অনেক সাবেক ক্রিকেটার। বিশেষ করে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের প্রধান বোলিং অস্ত্রকে না খেলানো নিয়ে তৈরি হয় বিতর্ক।