ড্রেসিংরুম থেকে আক্রমণাত্মক ব্যাটিংয়ের লাইসেন্স পেয়েছিলেন লিটন
সিলেটে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ইনিংসে ১১৬ রান তুলতেই ৬ উইকেট চলে গিয়েছিল বাংলাদেশের। সেখান থেকেই টেলএন্ডারদের সঙ্গে নিয়ে লড়াই শুরু করেন লিটন দাস। এরপর তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ আর শেষদিকে শরিফুল ইসলামকে নিয়ে পাকিস্তানের বোলারদের পাল্টা আক্রমণ শুরু করেন লিটন দাস।