রান তাড়ায় পাকিস্তানের শুরুটা ভালো হয়েছিল। দুই ওপেনার রাভাইল ফারহান ও কোমল খান উদ্বোধনী জুটিতে ২১ রান তোলেন। ১২ বলে ১৭ রান করা ফারহানের বিদায়ে ভাঙে তাদের দুজনের জুটি। দ্বিতীয় উইকেটে পাকিজা সাব্বিরকে নিয়ে দলের রান বাড়াতে থাকেন কোমল। ১৭ বলে ৬ রান করেন পাকিজা।
জোফিসান আয়ান করেছেন ১৫ বলে ১২ রান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৯ বলে ২৯ রান করেছেন। এ ছাড়া আকশা হাবিব ১৪ বলে ৯ রান, সাহারবানুও ৯ রান করেছেন। ২০ ওভার ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ৮৭ রানের বেশি তুলতে পারেনি পাকিস্তানের মেয়েরা। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন নিশিতা।
ফয়সালাবাদে আগে ব্যাটিং করতে নেমে ভালো করতে পারেননি বাংলাদেশের দুই ওপেনার। মাইমুনা নাহার রানের খাতাই খুলতে পারেননি। আরেক ওপেনার অচেনা জান্নাত ইমান্তা ৬ বলে ৬ রান করেছেন। নিশিতা ও সাদিয়া ইসলাম মিলে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। সাদিয়া আউট হয়েছেন ১২ রান।
বিবি আয়েশা আউট হয়েছেন ৭ রানে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৫ বলে ৩৪ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক সাদিয়া। এ ছাড়া নিশিতার ব্যাট থেকে এসেছে ২৩ রান, শ্রাবণী শীল আউট হয়েছেন ১২ রানে। পাকিস্তানের হয়ে তিনটি উইকেট নিয়েছেন মাহনুর জাইব। দুইটি উইকেট পেয়েছেন রোজিনা আকরাম।