আকিবকে নির্বাচক কমিটির দায়িত্ব থেকে সরিয়ে লাহোরের হাই পারফরম্যান্সের পরিচালক হিসেবে যোগ দিতে বলা হতে পারে। বোর্ডের ভেতরে চলমান ‘ক্লিন-আপ’ কার্যক্রমের অংশ হিসেবেই এই পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে।
এদিকে রিজওয়ান, ইমাম ও সালমানকে ফেরানোর কারণ নিয়েও নতুন তথ্য সামনে এসেছে। সূত্রটি বলেছে, ‘রিজওয়ান ও ইমামকে শুধু খারাপ পারফরম্যান্সের কারণে বাদ দেয়া হয়নি, সাজঘরের আচরণও বিবেচনায় নেয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরের কিছু ঘটনা নিয়ে তাদের কমিটির সামনে ব্যাখ্যা দিতে হতে পারে।'
অন্তর্বর্তীকালীন লাল বলের কোচ মাইক হেসনের পরামর্শে অন্য চার ক্রিকেটারকে ফেরানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাদা বলের দলে কাজ করা কয়েকজন ক্রিকেটারকে পরখ করতে চাওয়ায় তাদের সুযোগ দিতে চেয়েছিলেন হেসন। নির্বাচক কমিটি ও পরামর্শক কমিটির সদস্যদের কাছেও ব্যাখ্যা চেয়েছে বোর্ড, বিশেষ করে ইমাম ও রিজওয়ানকে ইংল্যান্ড সফরের দলে নেওয়ার কারণ জানতে চায় তারা।
নির্বাচক কমিটিতে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে সূত্রটি বলেছে, ‘ইংল্যান্ড সফর শেষ হওয়ার পর নতুন নির্বাচক কমিটি ঘোষণা করা হতে পারে।’
এদিকে হেসনকে লাল বলের দলের স্থায়ী কোচ করার বিষয়টি বিবেচনা করছে বোর্ড। তিনি দায়িত্ব নিতে রাজি না হলে নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের সিরিজের আগেই নতুন কোচ নিয়োগ করা হবে। ইংল্যান্ড সফরের মাঝপথে দায়িত্ব হারানো সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকেও বোর্ডের অন্য দায়িত্বে রাখার পরিকল্পনা রয়েছে।