দলের নেতৃত্ব দেওয়া হয়েছে দারউইশ রাসুলিকে। এর আগে আফগানিস্তানের হয়ে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। উদীয়মান ক্রিকেটারদের সঙ্গে অভিজ্ঞদের সমন্বয়ে গড়া এই দলে রাখা হয়েছে ঘরোয়া ও প্রতিনিধিত্বমূলক ক্রিকেটে নজর কাড়া বেশ কয়েকজন ক্রিকেটারকে।
দল নিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের জাতীয় নির্বাচক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, 'দলটিতে অভিজ্ঞতা ও তারুণ্যের ভালো সমন্বয় রয়েছে। এশিয়ান গেমসে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করার জন্য ক্রিকেটাররা প্রস্তুত।'
দলে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে আছেন ইসহাক রহিমি। এ ছাড়া হাসান ঈসাখাইল, মোহাম্মদ আকরাম, ইমরান মীর ও খালিদ তানিওয়ালও জায়গা পেয়েছেন। ব্যাটিংয়ের বিকল্প বাড়াতে দলে রাখা হয়েছে ফয়সাল শিনোজাদা, নাজিব জাদরান ও ফারমানউল্লাহ শাফিকে।
অভিজ্ঞ অলরাউন্ডার করিম জানাতও আছেন এই দলে। তার সঙ্গে ইসমত আলম ও নাঙ্গোলিয়া খারোতি দলে যোগ করেছেন আরও বৈচিত্র্য। আরব গুল, ফরিদুন দাউদজাই ও আবদুল্লাহ আহমাদজাইকে নিয়ে পূর্ণ হয়েছে ১৫ সদস্যের এই স্কোয়াড।
দলের বেশ কয়েকজন ক্রিকেটার এরই মধ্যে আফগানিস্তানের ‘এ’ দলের কার্যক্রমে অংশ নিয়েছেন। ইমরান মীর, হাসান ঈসাখাইল, খালিদ তানিওয়াল, ফয়সাল শিনোজাদা, ফারমানউল্লাহ সাফি, ফরিদুন দাউদজাই ও আবদুল্লাহ আহমেদজাই ২০২৬ সালে ভারত ‘এ’ ও শ্রীলঙ্কা ‘এ’- এর সঙ্গে ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের দলে ছিলেন।
এশিয়ান গেমসের জন্য আফগানিস্তানের ১৫ সদস্যের স্কোয়াড- দারউইশ রাসুলি (অধিনায়ক), ইসহাক রহিমি, হাসান ঈসাখাইল, মোহাম্মদ আকরাম, ইমরান মীর, খালিদ তানিওয়াল, ফয়সাল শিনোজাদা, নাজিব জাদরান, ফারমানউল্লাহ সাফি, করিম জানাত, ইসমত আলম, নাঙ্গোলিয়া খারোতে, আরব গুল, ফরিদুন দাউদজাই ও আবদুল্লাহ আহমেদজাই।