তবে অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন টাকার। চোটের কারণে দলের পাঁচজন পেসারকে পাচ্ছে না আয়ারল্যান্ড। জশ লিটল, মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, ব্যারি ম্যাককার্থি ও জর্ডান নিল সবাই ছিটকে গেছেন এই সিরিজ থেকে।
বোলিং বিভাগে এমন সংকটের কারণে দলে জায়গা পেয়েছেন কয়েকজন নতুন মুখ। গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে দীর্ঘ পরিসরের ক্রিকেটে অভিষেক হওয়া রুবেন উইলসন এবার সীমিত ওভারের ক্রিকেটে প্রথমবার খেলার সুযোগ পেতে পারেন।
এ ছাড়া তরুণ পেসার জেয় মুন্দ্রা ও ম্যাট হলার্ডও জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেলার অপেক্ষায় রয়েছেন। গত বছর অভিষেক হওয়া লিয়াম ম্যাকার্থিও খেলতে পারেন নিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ।
ভারতের বিপক্ষে সিরিজের দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে বেলফাস্টে। আগামী শুক্রবার ও রোববার মাঠে গড়াবে ম্যাচ দুটি, যেখানে নতুন অধিনায়কের নেতৃত্বে কঠিন পরীক্ষা দিতে হবে আয়ারল্যান্ডকে।
আয়ারল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: লর্কান টাকার (অধিনায়ক), রস অ্যাডায়ার, বেন কালিৎজ, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিভেন ডোহেনি, ম্যাথু হামফ্রিজ, গ্যাভিন হোয়ে, ম্যাট হলার্ড, লিয়াম ম্যাকার্থি, জেয় মুন্দ্রা, হ্যারি টেক্টর, টিম টেক্টর, রুবেন উইলসন।