ত্রিদেশীয় সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছে না জিম্বাবুয়ে
২০২৭ সালের জানুয়ারিতে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের। তবে বাণিজ্যিক কারণে সিরিজটি খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে না জিম্বাবুয়ে। তবে একই সময়ে পাকিস্তান সফর করবে আয়ারল্যান্ড এমন প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকইনফো।