জবাবে খেলতে নেমে ইতালি অল আউট হয়েছে ১৭৮ রানে। ৩ ম্যাচে দুটিতে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে প্রথম বিশ্বকাপ খেলতে আসা ইতালি। অন্যদিকে সি গ্রুপ থেকে সুপার এইট নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। ইংল্যান্ড ৪ ম্যাচে ৬ ও ওয়েস্ট ইন্ডিজ ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে যাচ্ছে।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইতালি। তারা ২২ রানের মধ্যে হারায় ৩ উইকেট। তবে চতুর্থ উইকেটে দলটি ঘুরে দাঁড়ায় ওপেনার জাস্টিন মস্কা ও বেন মানেন্তির ব্যাটে। মস্কা ৩৪ বলে ৪৩ ও মানেন্তি ৬০ রান করে আউট হলে আবারও বিপদে পড়ে ইতালি।
এরপর একপ্রান্ত আগলে রেখে গ্রেন্ট স্টুয়ার্ট ২৩ বলে ৪৩ রান করলেও আর কেউ দাঁড়াতে পারেননি। ইংল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট নেন জেমি ওভারটন ও স্যাম কারান। পাশাপাশি ২টি উইকেট নিয়েছেন জোফরা আর্চার। একটি করে উইকেট নেন উইল জ্যাকস ও আদিল রশিদ।
এর আগে এই ম্যাচে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক টস জিতে ব্যাটিং বেছে নেন। শুরুতে বাটলার ফিরলেও ফিল সল্ট ও জ্যাকব বেথেল মিলে ইংল্যান্ডের সংগ্রহ পঞ্চাশ পাড় করেন। সল্ট আউট হন ২৮ রান করে। বেথেলের ব্যাট থেকে আসে ২৩ রান। এরপর টম বেন্টন ২১ বলে ৩০ রান যোগ করেন।
অধিনায়ক ব্রুক ফিরেছেন ১৪ রান করে। যদিও কারান ও জ্যাকস মিলে ষষ্ঠ উইকেটে ৫৪ যোগ করলে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় ইংলিশরা। কারান ২৫ রান করে আউট হলে জ্যাকস অপরাজিত থেকে ইংল্যান্ডের বড় সংগ্রহ নিশ্চিত করেন। শেষদিকে জেমি ওভারটনও ভালো সঙ্গ দিয়েছেন জ্যাকসকে। তবে শেষ পর্যন্ত টিকতে পারেননি তিনি। ইতালির হয়ে স্টুয়ার্ট ও ক্রিশান কালুগামাগে নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট পান জেজে স্মুটস , আলী হাসান ও মানেন্তি।