সাকিবকে নিয়ে বোলিংয়ে জাফনা
এলপিএল
গল গ্যালান্টসের বিপক্ষে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন জাফনা কিংসের অধিনায়ক ভানুকা রাজাপাকশে। নিয়মিত পারফর্মার হিসেবে জাফনার একাদশে আছেন সাকিব আল হাসান। তবে গলের একাদশে জায়গা হয়নি মেহেদী হাসান মিরাজের। বাংলাদেশের অলরাউন্ডারের জায়গায় সুযোগ পেয়েছেন ক্রিস লিন।