জিডি ট্রফির ৩ দলের স্কোয়াড ঘোষণা

জিডি ট্রফি
জিডি ট্রফি
জিডি ট্রফি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
কদিন আগেই বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে নতুন টুর্নামেন্টের আয়োজনের ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। আগেই জানা গিয়েছিল এই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দল। এই টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে জিডি (গেম ডেভলপমেন্ট) ট্রফি নামে।

এরই মধ্যে এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী এই টুর্নামেন্টের পর্দা উঠছে আগামী শুক্রবার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের সব ম্যাচ। তিন দলের অংশগ্রহণে লিগভিত্তিক এই প্রতিযোগিতায় প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুবার করে খেলবে।

পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। জয়ের জন্য থাকছে ২ পয়েন্ট, ম্যাচের ফল না হলে ১ পয়েন্ট এবং হারলে কোনো পয়েন্ট পাবে না কোনো দল। শুক্রবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-১৭ দল। ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়। এরপর ৩০ আগস্ট অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে খেলবে অনূর্ধ্ব-১৯ দল।

১ সেপ্টেম্বর মাঠে নামবে অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২৩ দল। প্রথম পর্বে প্রতিটি দলের দুটি করে ম্যাচ খেলার পর আবার একই প্রতিপক্ষের বিপক্ষে দ্বিতীয় লেগে খেলবে তারা। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ৯ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল-

নয়ন বাবু, আসাদুল্লাহ হিল গালিব, সৌরভ কর্মকার, ইমরান ভূঁইয়া, লরেন্স রয়, হোসাইন শেখ (অধিনায়ক), রিফাত হাওলাদার, আজহা বিন মুহিব, ইয়াসিন মজুমদার, মোহাম্মাদ আবদুল্লাহ, আলিফ হাসান লিখন, সাকিবুল ইসলাম, সিফাত আলী, মো. মাজেদুল, নুর এ আল ইসলাম জাভি।

স্ট্যান্ডবাই: বায়জিদ বোস্তামি, ফরহাদ আহমেদ, সুজন, মো. ইফতেখার, আয়মান হোসাইন।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল-

আবদুল্লাহ আল মুহি, শেখ জারিফ সিয়াম, কাওসার আহমেদ, আহসান আল মুমিন, ফারহান সাদিক, আদ্রিত ঘোষ, ফরিদ হোসাইন ফয়সাল (অধিনায়ক), রুবিউল হাসান অনিক, আল রাফি, আবদুর রহিম, রুবায় ইসলাম রিজন, তাফিউল আলম তামিম, শেখ আতিউর রহমান আকাশ, শাকিল আহমেদ, রাকিবুল হাসান।

স্ট্যান্ডবাই: মজহারুল ইসলাম সাগর, আল আমিন রনি, প্রথ কুমার নিলয়, রাকিব খান, শহিদুল ইসলাম, মেহরাব হাসান সিজান।

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল-

জাওয়াদ আবরার, আদিল বিন সিদ্দিক, মো. রিফাত বেগ, আজিজুল হাকিম তামিম, কালাম সিদ্দিকী এলিন (অধিনায়ক), খালিদ হাসান, মো. রিজান হোসেন, আহরার আমিন, দেবাশিস সরকার দেবা, মো. আবদুল্লাহ, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি, নুহায়েল সানদীদ, মো. স্বাধীন ইসলাম, মুহিউদ্দিন তারেক।

স্ট্যান্ডবাই: রাহিন আহমেদ, সাদ ইসলাম রাজিন, মারুফ মৃধা।

জিডি ট্রফি ২০২৬-এর সূচি

২৮ আগস্ট, শুক্রবার

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৭

সকাল ৯টা ৩০ মিনিট, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর

৩০ আগস্ট, রোববার

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

সকাল ৯টা ৩০ মিনিট, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর

১ সেপ্টেম্বর, মঙ্গলবার

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-২৩

সকাল ৯টা ৩০ মিনিট, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর

৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৭

সকাল ৯টা ৩০ মিনিট, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর

৫ সেপ্টেম্বর, শনিবার

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

সকাল ৯টা ৩০ মিনিট, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর

৭ সেপ্টেম্বর, সোমবার

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-২৩

সকাল ৯টা ৩০ মিনিট, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর

৯ সেপ্টেম্বর, বুধবার

ফাইনাল—পয়েন্ট তালিকার ১ নম্বর দল বনাম ২ নম্বর দল

সকাল ৯টা ৩০ মিনিট, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর