সৈকতের সঙ্গে চুক্তি নবায়ন না করার ব্যাখ্যা দিল বিসিবি

বাংলাদেশ ক্রিকেট
শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত
শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে সম্পর্ক নিয়ে গণমাধ্যমের সাম্প্রতিক কিছু প্রতিবেদনের পর আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বিষয়টি নিয়ে বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি তৈরি হওয়ায় তাদের অবস্থান পরিষ্কার করা প্রয়োজন।

সেখানে জানানো হয়েছে সৈকত বিসিবির আম্পায়ার হিসেবে চুক্তিবদ্ধ ছিলেন। তার চুক্তির মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বরে শেষ হওয়ার পর সেটি ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে বর্ধিত মেয়াদ শেষ হওয়ার পর আর নতুন করে চুক্তি নবায়ন করা হয়নি।

বোর্ডের ব্যাখ্যায় বলা হয়েছে, আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে সৈকত দায়িত্ব ও ব্যস্ততা ক্রমেই বাড়ছে। আন্তর্জাতিক দায়িত্ব পালনের কারণে বিসিবির হয়ে আগের মতো নিয়মিত দায়িত্ব পালন করার সুযোগ সীমিত হতে পারে। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই ২০২৬ সালের এপ্রিলের পর তার চুক্তি আর বাড়ানো হয়নি।

বিসিবি আরও জানিয়েছে, আইসিসির এলিট প্যানেলের আম্পায়ারদের কেন্দ্রীয় চুক্তির আওতায় রাখার মতো ঘটনা আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর ক্ষেত্রে খুব একটা দেখা যায় না। কারণ আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার ব্যস্ততার সঙ্গে জাতীয় বোর্ডের সূচির সমন্বয় করা বেশ কঠিন হয়ে পড়ে।

যদিও কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও সৈকতের সঙ্গে বিসিবির সম্পর্ক অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। দ্বিপক্ষীয় আন্তর্জাতিক সিরিজের পাশাপাশি দেশের প্রথম শ্রেণির, লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ম্যাচ পরিচালনার দায়িত্ব দেয়া হতে পারে তার পর্যাপ্ত সময় থাকলে।

এ প্রসঙ্গে বিসিবি উল্লেখ করেছে, কেন্দ্রীয় চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও একইভাবে ২০২৬ সালের জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অভিজ্ঞ এই আম্পায়ার।

আরো পড়ুন: