ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ ইমার্জিং দল ঘোষণা

বাংলাদেশ ইমার্জিং দলের সাউথ আফ্রিকা সফর
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সাউথ আফ্রিকা ইমার্জিং ও যুক্তরাষ্ট্র ‘এ’ দলের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ ইমার্জিং দল। আসন্ন এই সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও অধিনায়ক ছাড়াই এই দল ঘোষণা করেছে বিসিবি। দলে আছেন জাকির হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন ও আমিনুল ইসলাম বিপ্লবের মতো জাতীয় দলে খেলা ক্রিকেটার।

পাশাপাশি মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি রোহানাত দ্দৌলা বর্ষণ রয়েছে দলে। সুযোগ পেয়েছেন পেসার এনামুল হকও। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্যাম্প শেষে ২৭ জুলাই সাউথ আফ্রিকা সফরের বিমান ধরবেন ক্রিকেটাররা।

সাউথ আফ্রিকায় গিয়ে ২৮ ও ২৯ জুলাই নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন তারা। ত্রিদেশীয় সিরিজ দিয়ে শুরু সফর সাউথ আফ্রিকা সফর। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১লা আগষ্ট। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে স্বাগতিক সাউথ আফ্রিকার বিপক্ষে।

তিন আগষ্ট বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ‘এ’ দল। ৭ আগষ্ট আবারও যুক্তরাষ্ট্র ‘এ’ দলের সঙ্গে খেলবে বাংলাদেশ ইমার্জিং দল। গ্রুপ পর্বে টাইগারদের শেষ ম্যাচ সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে, ৯ আগষ্ট।

পয়েন্ট টেবিলের সেরা দুইটি দল আগামী ১২ আগষ্ট ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলবে। ত্রিদেশীয় সিরিজ শেষে সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে দুইটি চারদিনের ম্যাচ খেলবে সফরকারীরা। ১৬ আগষ্ট শুরু হবে প্রথম চারদিনের ম্যাচ। ২৩ আগষ্ট হবে দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচ। ২৭ আগষ্ট দেশে ফিরবে বাংলাদেশ।

বাংলাদেশ ইমার্জিং স্কোয়াড-

জাকির হাসান, মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন, সামিউন বাসির রাতুল, মঈন খান, রোহানাত দৌল্লা বর্ষণ, এনামুল হক, ইরফান শুক্কুর, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মো. রিজওয়ান, আবু হাশিম, হাবিবুর রহমান সোহান, আমিনুল ইসলাম বিপ্লব।

আরো পড়ুন: