সাউথ আফ্রিকার বিপক্ষে হেরে আরো মনোযোগী হয়েছি: দুবে
সুপার এইটের প্রথম ম্যাচেই সাউথ আফ্রিকার বিপক্ষে বড় হারের পর অনেকেই ভারতের শেষ দেখেছিলেন সেখানে। কিন্তু ঠিক সেখান থেকেই যেন নিজেদের খুঁজে পেলো ভারত। পরের চার ম্যাচে প্রতিপক্ষদের দুমড়ে মুচড়ে দিয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতেছে সূর্যকুমার যাদবের দল। এই বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখা অলরাউন্ডার শিভাম দুবেও বিশ্বাস করেন, সেই হারের পরেই নিজেদের সেরা ছন্দ খুঁজে পেয়েছিলো ভারত।