ছোটো লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৫১ রানের মধ্যে ৩ উইকেট হারায় রূপগঞ্জ। দলটির হয়ে লড়াই করতে পেরেছেন কেবল শফিউল হায়াত হৃদয়। তিনি ৪৬ বলে ৪২ রান করেছেন। এর বাইরে মোহাম্মদ আব্দুল্লাহ ২৭ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। আর কেউই ২০ রানের গন্ডি পেরুতে পারেননি।
প্রাইম ব্যাংকের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন আলিস আল ইসলাম ও মেহেদী হাসান। পাশাপাশি একটি করে উইকেট নিয়েছেন আবু হাসিম ও টিপু সুলতান। আবু হায়দার রনি ৩ ওভারে ২৩ রান দিয়েও উইকেটশূন্য ছিলেন। ১ ওভার বোলিং করে ১১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন শামীম হোসেন পাটোয়ারিও।
এই ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল রূপগঞ্জ। দলীয় ১৪ রানে ওপেনার তানজিদ হাসান তামিমকে ফিরিয়ে দিলেও দ্বিতীয় উইকেটে শাহাদাত হোসেন দিপু ও খালিদ হাসান মিলে দলের বিপর্যয় সামাল দেন। পর পর ২ উইকেট হারিয়ে খালিদ ও আকবরের উইকেট হারিয়ে বিপদে পড়ে প্রাইম ব্যাংক।
খালিদ ৪১ রান করে আউট হয়েছেন। শূন্য রানে আউট হয়েছেন আকবর। শামীম এদিন ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ১১ রান করে ফিরেছেন। মাহমুদউল্লাহ রিয়াদও ইনিংস বড় করতে পারেননি। তিনি ২৭ বলে ২৭ রান করেন। মাহাবুব নিলয় একাই ২৪ রানে নেন ৪ উইকেট। ৩টি উইকেট নেন নুহায়েল সানদিদ। ২টি উইকেট পেয়েছেন হুমায়ুন আহমেদ। একটি উইকেট নিয়েছেন তন্ময়।