এদিকে দ্বিতীয় টেস্ট বৃষ্টির কারণে সিলেট থেকে সরিয়ে নেয়ার গুঞ্জন ছিল। তবে বিসিবি সূচিতেও কোনো পরিবর্তন আনেনি। যথারীতি ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
প্রথম টেস্টের দলে ডাক পেয়েছিলেন দুই ব্যাটার তানজিদ হাসান তামিম ও অমিত হাসান। দুজনের কারোই অভিষেক হয়নি ঢাকা টেস্টে। সিলেটে সেই অপেক্ষা ফুরাবে কিনা সেটাই দেখার বিষয়।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে দুই ইনিংসেই ব্যর্থ হয়েছে বাংলাদেশের ওপেনিং জুটি। দুই ইনিংসে মাহমুদুল হাসান জয় ৮ ও ৫। আর সাদমান ইসলাম ১৩ ও ১০ রান করেছেন। বাংলাদেশ সিরিজের প্রথম টেস্টে জয় পেলে একাদশে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম।
বাংলাদেশ স্কোয়াড-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান, আমিত হাসান।