গম্ভীরকে কৃতিত্ব দিলেন শোয়েব আখতার
ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছেন সাঞ্জু স্যামসন। বিশ্বকাপের শুরুর দিকে মূল একাদশে জায়গা হয়নি এই উইকেটরক্ষক ব্যাটারের। তবে শেষের দিকে সুযোগ পেয়েই নিজেকে নতুন করে চিনিয়েছেন তিনি। সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫০ বলে খেলেছেন অপরাজিত ৯৭ রানের ইনিংস।