টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে আত্মবিশ্বাসী গিল
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম তিন আসরের দুইটিতে ফাইনাল খেলেছে ভারত। তবে এখনো সাদা পোশাকের ক্রিকেটে শিরোপা উঁচিয়ে ধরতে পারেনি তারা। চলতি মৌসুমেও ফাইনাল খেলার স্বপ্ন দেখছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্ট ড্র করায় কাজটা কঠিন হয়েছে তাদের জন্য। তবুও ফাইনাল খেলতে আত্মবিশ্বাসী শুভমান গিল।