আমাদের সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল ব্যাংক গ্যারেন্টি নেয়া: মিঠু
বিপিএলের দলগুলোর সবচেয়ে বড় দুর্নাম সময় মতো ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে না পারা। বিপিএলের গত আসরে এই দুর্নামের ভাগিদার হয়েছিল চিটাগং কিংস। এবার একই কাতারে নাম লিখিয়েছে ঢাকা ক্যাপিটালস। বিপিএলের নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে ২৫ শতাংশ, টুর্নামেন্টের মাঝে দ্বিতীয় কিস্তিতে ৫০ শতাংশ আর বাকি ২৫ শতাংশ খেলা শেষের ৪৫ দিনের মধ্যে পরিশোধ করতে হতো।