বিগ ব্যাশের নতুন ফরম্যাট নিয়ে বিরোধে পদত্যাগ সিএ সভাপতি বেয়ার্ডের
বিগ ব্যাশ লিগের (বিবিএল) বেসরকারিকরণ নিয়ে নিজ রাজ্য নিউ সাউথ ওয়েলসের সমর্থন হারানোর পর ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চেয়ারম্যানের পদ ছাড়ছেন মাইক বেয়ার্ড। আগামী অক্টোবরের শেষ দিকে সিএর বার্ষিক সাধারণ সভায় পুনর্নির্বাচন না করার সিদ্ধান্ত জানিয়েছেন সাবেক নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার। তার জায়গায় অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার ডেভিড বুন।