টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ
ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠেয় আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ১৫ সদস্যের বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলটির নেতৃত্বে থাকছেন নিগার সুলতানা জ্যোতি, আর সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাহিদা আক্তার।