শরিফুলকে নিয়ে সিদ্ধান্ত কাল, তবে একাদশে পরিবর্তনের পক্ষে নন সিমন্স
ডারউইনে প্রথম টেস্ট শুরুর আগে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছিল এ বছর পেস বোলিংয়ে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা হয়ে ওঠা নাহিদ রানার না থাকা নিয়ে। কিন্তু প্রথম টেস্টে বাংলাদেশের পেসারদের পারফরম্যান্স রীতিমতো ভুলিয়ে দিয়েছে নাহিদের না থাকার বিষয়টি। তাসকিন আহমেদ,হাসান মাহমুদ ও ইবাদত হোসেনদের দুর্দান্ত পারফরম্যান্স দ্বিতীয় টেস্টের আগে এক মধুর সমস্যায় ফেলেছে প্রধান কোচ ফিল সিমন্সকে।