বাংলাদেশকে ধসিয়ে প্রথমবার র্যাঙ্কিংয়ের শীর্ষে স্টার্ক
ডারউইনে বাংলাদেশের কাছে ঐতিহাসিক টেস্ট হারের পর দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল অস্ট্রেলিয়ার। ম্যাকাইতে মিচেল স্টার্কের দাপুটে বোলিংয়ে বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়ে সমতায় সিরিজ শেষ করে অজিরা। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে এই দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ক্যারিয়ারে প্রথমবার আইসিসির টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে এসেছেন স্টার্ক।