রানের রেকর্ড গড়ে বাটলার বললেন, ‘সূর্যবংশী একদিন ভেঙে ফেলবে’
টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক এখন জস বাটলার। দ্য হান্ড্রেডে ওয়েলশ ফায়ারের বিপক্ষে ২০ বলে ৫১ রানের ইনিংস খেলার পথে কাইরন পোলার্ডকে ছাড়িয়ে এই রেকর্ড গড়েন ইংল্যান্ডের এই উইকেটরক্ষক ব্যাটার। রেকর্ড করে বাটলার জানালেন, ভারতের উদীয়মান তারকা বৈভব সূর্যবংশী একদিন তার রেকর্ড ভেঙে ফেলবেন।