অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন এনগিডি
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে সাউথ আফ্রিকা। ডান হ্যামস্ট্রিংয়ের চোটে তিন ম্যাচের সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার লুঙ্গি এনগিডি। এর আগে কাগিসো রাবাদা ও অটেনিল বার্টম্যান চোটে ছিটকে যাওয়ায় পেস আক্রমণ নিয়ে আরও চাপে পড়েছে প্রোটিয়ারা।